কোভিড ভ্যাকসিনের জন্য হুয়ের প্রতিনিধির সঙ্গে প্রস্তুতি বৈঠক সারলো শিলিগুড়ি পুরনিগম - The News Lion

কোভিড ভ্যাকসিনের জন্য হুয়ের প্রতিনিধির সঙ্গে প্রস্তুতি বৈঠক সারলো শিলিগুড়ি পুরনিগম




দি নিউজ লায়ন ;  প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ১০০টি  করে কোভিড ভ্যাকসিনের টিকাকরন। কোভিড ভ্যাকসিনের জন্য পরিকাঠামোগত ভাবে শিলিগুড়ি পুরনিগমের ইউপিইএচসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি অবস্থা নিয়ে হুয়ের প্রতিনিধির সঙ্গে প্রথম পর্যায়ের প্রস্তুতি বৈঠক সারলো শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ি পুরনিগমের আওতায় থাকা ১০টি ইউপিএসসিতে পরিকাঠামোগত উন্নয়নের নির্দেশ হুয়ের প্রতিনিধি ও জেলা স্বাস্থ্য দপ্তরের। 


 বৃহস্পতিবার পুরো নিগমের সঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তর ও হুয়ের প্রতিনিধির বৈঠকে গাইডলাইন মেনে চার ধাপে কোভিড ভ্যাকসিন প্রদানের জন্য প্রথম পর্যায়ে শিলিগুড়িতে ১০টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেকে চিহ্নিত করা হয়েছে। প্রতি স্বাস্থ্য কেন্দ্র থেকে ১০০টি করে টিকা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে পুর নিগমের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের দেওয়া হবে ভ্যাকসিন। টিকাকরনের জন্য ইপিএইচসি গুলির স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 


 উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল,শিলিগুড়ি জেলা হাসপাতাল, ব্লক স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পর্যায়ক্রমে ভ্যাকসিন প্রদান করা হবে। পুর স্বাস্থ্যকেন্দ্র মাতৃসদনে ভ্যাকসিন সংরক্ষিত করে সেখান থেকে  পুরনিগমের স্বাস্থ্যকেন্দ্র গুলিতে ভ্যাকসিন প্রদান করা হবে। 


জানা গিয়েছে এই ভ্যাকসিন সংরক্ষণ করতে উন্নত মানের ফ্রিজার প্রয়োজন,পাশাপাশি টিকা প্রদানের জন্য বিশেষ পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে। পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য বলেন প্রাথমিক আলোচনায় শিলিগুড়ি পুরনিগম এলাকায় ১০টি স্বাস্থ্য কেন্দ্রকে টিকাকরনের জন্য নির্বাচন করা হয়েছে। সেক্ষেত্রে স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নয়নের কাজ শুরু করছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.